1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্য ৩৫ হাজার শিশু

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২১ Time View

ফরিদপুরের মধুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন দেশব্যাপী শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনে মধুখালী উপজেলার প্রায় ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ (বুধবার,২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায়, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কবির সরদার, কামারখালী ইউপি চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান এবং মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান।
সভায় উপজেলার সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একই সাথে ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোকপাত করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, “আগামী ২৮ জুন সারা দেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। মধুখালী উপজেলার প্রায় ৩৫ হাজার শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় ক্যাপসুল খাওয়ানো হবে। একটি শিশুও যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”
তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “কৃত্রিম বা রাসায়নিকযুক্ত খাবারের চেয়ে আমাদের নিজেদের উৎপাদিত বিষমুক্ত ফলমূল ও শাকসবজিতে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশীয় পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনায় বিষমুক্ত শাকসবজি চাষ ও তা গ্রহণের পরামর্শ দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এই জাতীয় কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!