1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারকে প্রবাসীর আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮৫ Time View

ফরিদপুরের সদরপুরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে অন্ততপক্ষে পাঁচটি দোকান। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ও একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলো। এমন খবরে তাঁদের হাতে সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছেন ফরহাদ ওহাব আকন নামে এক কাজাখস্তান প্রবাসী।

আজ বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা বাজারে গিয়ে এ সহায়তা প্রদান করেন ওই প্রবাসীর বাবা আব্দুল ওহাব আকন। এ সময় প্রত্যেককে নগদ পাঁচ থেকে দশ হাজার করে টাকা দেন।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩ জুন) ভোর রাতে বৈদুতিক শটসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বাজারটিতে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। এ সময় একটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকান, দুটি চায়ের দোকান ও একটি চটপটির দোকান ঘরসহ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান।

এ অগ্নিকান্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইলেকট্রিক মেকানিক জাকির হোসেন। তাঁর প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে৷ একমাত্র ছেলের আয়ের উৎস হারানোর শোকেস্তব্দ হয়ে পড়েছেন তাঁর মা জাহানারা বেগম। এদিন সহায়তা নেওয়ার জন্য ছুটে আসেন তিনি। এ সময় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

তিনি বলেন- ‘এই দোকান করেই আমার ছেলে সংসার চালাতো। আগুনে সব শেষ করে দিছে, কিছুই নাই আর; আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।’

এ সময় প্রবাসীর বাবা আব্দুল ওহাব আকন বলেন- আমার ছেলে দীর্ঘ ২২ বছর প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে থাকলেও দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাজারটিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে যৎসামান্য সহায়তা তুলে দিয়েছি। আশা করি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এই অসহায় পরিবারগুলোর পাশে দাড়ালে তাঁরা আবারও স্বাবলম্বী হয়ে উঠবে।

বিষয়টি নিয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন- ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা চেয়ে আবেদন করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁদেরকে সহযোগিতা করার জন্য যা যা করা লাগবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ফরহাদ ওহাব আকন ওই ইউনিয়ের আকনের ডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ২২ বছর কাজাখস্তানে অবস্থান করছেন এবং একই সাথে বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় সমাজসেবা ও মানবিক কাজ করে সুপরিচিত হয়ে উঠেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!