1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে আটক

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩৭ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ জিল্লু নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত জিল্লু উপজেলার দক্ষিণ চর বাগাট গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে জিল্লু অবস্থান করছিলেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকসহ হাতেনাতে ধরার পর এলাকাবাসী তাকে আটকে রেখে তাৎক্ষণিকভাবে মধুখালী থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্যসহ কারবারিকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, এলাকায় মাদকের বিস্তার রোধে তরুণ ও যুবসমাজকে বাঁচাতে এমন সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি। অপরাধীকে আইন নিজের হাতে না তুলে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ায় নওপাড়াবাসীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মাদকের উৎস সন্ধানে তদন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!