1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ

সদরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৬ Time View

ফরিদপুরের সদরপুর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২১৬ জন খামারির মধ্যে ৫৪০০টি মুরগি বিতরণ করা হয়েছে। ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (২০ জুন) সকালে উপজেলা চত্বরে এসব মুরগি বিতরণ করা হয়।

বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের সোনালি মুরগি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৪ এর সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সুফলভোগীদের হাতে মুরগি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সদরপুর উপজেলায় প্রায় ৪ ইউনিয়নের খামারিরা এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।পর্যায়ক্রম পুরো উপজেলা এই প্রকল্পের আওতায় আসবেন।”
বিনামূল্যে ২৫টি করে মুরগি পেয়ে আনন্দিত খামারি আমিনুল হক ও রওশন আরা। তারা জানান, অভাবের সংসারে এই মুরগিগুলো লালন-পালন করে ও ডিম বিক্রি করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা.আব্দুর রহিম,জেলা প্রানিসম্পদ ডা. এ,কে,এম,আসজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!