1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪৪ Time View

ফরিদপুরের মধুখালীতে পুলিশি তৎপরতায় ধরা পড়েছে একটি সক্রিয় ডাকাত দলের চার সদস্য। এদের মধ্যে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিও রয়েছে। বুধবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। বিশেষ করে উপজেলার সীমান্তবর্তী এলাকা মাঝকান্দী ও কানাইপুরসহ বেশ কয়েকটি স্থানে ঘেরাও করে এই চক্রটিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মতিন খান (৩৫), পিতা- আমজাদ খান, গ্রাম- বেতনা, বালিয়াকান্দি। ২.দুলাল বিশ্বাস (৩৮), পিতা- আবুল হোসেন, ফরিদপুর সদর। ৩. জহির মিয়া (৩২), পিতা- জয়নাল, ফরিদপুর সদর।৪. সজল মুন্সী (২৯), কোতোয়ালি থানার শালডাঙ্গা গ্রাম।

গ্রেফতারের সময় ডাকাত সদস্যদের হেফাজত থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ইন্টারনেটের রাউটার, আইপিএস (IPS) বক্স, বিপুল পরিমাণ তামার তার এবং ফোল্ডিং মেশিন এবং রেঞ্জ গুটি (যন্ত্রাংশ)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া এই মালামালগুলো কিছুদিন আগে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ‘চারকল’ এলাকা থেকে চুরি হয়েছিল।

গ্রেফতারকৃতদের অপরাধের খতিয়ান সম্পর্কে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকদেব রায় গণমাধ্যমকে জানান, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ফরিদপুর সদর, বালিয়াকান্দি ও কোতোয়ালিসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিল।
ওসি আরও জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!