1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার: মধুখালীতে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা সালথায় ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ ‎ গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত ৬০ গোপালগঞ্জে সরকারি সেবায় এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আইজিপি শিক্ষাবৃত্তি পেল ফরিদপুরের ১০ কৃতী শিক্ষার্থী গোপালগঞ্জে পাষণ্ড বাবার হাতে টানা ৭ দিন ধ’র্ষিতা নিজ কন্যা! ফরিদপুরে ময়লার স্তূপে কুকুরের টানাটানি, উদ্ধার হলো নবজাতকের মরদেহ বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়লো ব্রিজ, আহত ৫

উন্নয়ন ও ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার: মধুখালীতে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬ Time View

ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপি-কে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ (বুধবার,১৭ জুন) বিকেলে মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী উপজেলা বিএনপি পরিবার এই সংবর্ধনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুনসহ কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। বিকেল হতেই সভাস্থল নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হেলেন জেরিন খান এমপি-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রকিব হোসেন ইরান, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, আ. রহিম ফকির, কনক হাসান মাসুদসহ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনার জবাবে হেলেন জেরিন খান এমপি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে আমি রাজনীতির মাঠে আছি। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা আমি নিষ্ঠার সাথে পালন করার আপ্রাণ চেষ্টা করব। আমার মেধা, শ্রম ও শক্তি দিয়ে আমি সর্বদা আপনাদের সেবা করে যেতে চাই।”

বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রায় চার কোটি মানুষের ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নে পাইলট প্রোগ্রাম হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।”
তিনি তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে সমাদৃত এবং পৃথিবীর ১০০ জন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তির তালিকায় তাঁর নাম রয়েছে।

হেলেন জেরিন খান এমপি ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকার সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে নতুন সংসদ সদস্যের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!