1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

মো. রোকনুজ্জামান, সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৫ Time View

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”।

ফরিদপুরের সরপুরে আজ (বুধবার ২০ মে,২০২৬) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনেন্দ্র নাথ চৌধুরী। এ সময় ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণা, অগ্নি নির্বাপণ মহড়া, নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!