1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

নিজস্ব অর্থায়নে বাঁশের সেতু নির্মাণ করলেন ঢেউখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫০ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার সংলগ্ন নতুন ডাঙ্গী গ্রামের সংযোগস্থলে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সেতু নির্মাণ করেছেন বিশিষ্ট সমাজসেবক শাখাওয়াত হোসেন খান।

সোমবার (১৮ মে) বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে নির্মিত এ সেতুর মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষের যাতায়াত সহজ হবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে ওই এলাকায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও কৃষকদের দুর্ভোগ ছিল চরমে। এ অবস্থায় মানবিক দায়বদ্ধতা থেকে উদ্যোগ নিয়ে বাঁশের সেতুটি নির্মাণ করেন ঢেউখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাখাওয়াত হোসেন খান বলেন, “মানুষের দুর্ভোগ কমানোই আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!