1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে টিউবওয়েলের পানি খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, আতঙ্কে অভিভাবকরা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৮ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ (মঙ্গলবার ১৯ মে) দুপুরে টিফিনের সময় বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার কিছুক্ষণ পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিনের সময় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে। প্রায় এক ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ মাথা ঘোরা, বমি ও পেটব্যথার অভিযোগ করে। পরে দ্রুত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ব্রাহ্মণ কান্দা গ্রামের নজরুল শেখের মেয়ে নাজনীন নাহার, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মীম, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাফিন এবং হাটগাটা এলাকার কাউসার শেখের ছেলেসহ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, “টিফিনের সময় পানি পান করার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। যাদের শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল তাদের দ্রুত অভিভাবকদের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে শুনেছি কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।”

মধুখালী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ বিস্তারিত জানায়নি। শিক্ষার্থীদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।” এদিকে হঠাৎ করে একসঙ্গে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের টিউবওয়েলের পানির মান দীর্ঘদিন ধরে পরীক্ষা করা হয়নি। দ্রুত পানি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!