1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালী সীমান্তে যৌথ অভিযান: মাটি কাটার দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৪ Time View

ফরিদপুর জেলার মধুখালী সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এক ঝটিকা অভিযানে একজনকে দুই মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে যৌথ ভ্রাম্যমাণ আদালত।

আজ (শনিবার ৯ মে,২০২৬) দুপুরে মধুমতী নদীর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মছলন্দপুর ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে দুই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে মধুখালী উপজেলার এসিল্যান্ড প্রতিক দত্ত ও শ্রীপুর উপজেলার এসিল্যান্ড আসমাউল হুসনা পিংকি সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন।

মধুমতী নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে মোক্তাদির হোসেন (পিতা: ওলিয়ার রহমান) নামক এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে অতিরিক্ত আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে অভিযানে জানানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় বালু ও মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধে দুই উপজেলার প্রশাসনের এই সমন্বয়কে অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “দুই উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে যারা অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে চলমান থাকবে। সরকারি সম্পদ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

নদীর পাড় কেটে মাটি সাবাড় করার ফলে ভাঙন ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!