1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

অধ্যক্ষ নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৫ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুজ্জামান মোল্যা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার, ৫ মে) সকালে উপজেলার গোন্দারদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

অধ্যক্ষের দাবি, একটি পক্ষ ব্যক্তিগত ও সামাজিকভাবে তাঁকে হেয় করতে গণমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. নূরুজ্জামান মোল্যা বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে চাচাতো ভাইদের জমি দখলের যে খবর প্রকাশিত হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং ক্রয়কৃত নিজস্ব জমিতেই তিনি ঘরবাড়ি নির্মাণ করছেন। কোনো অবৈধ দখলের ঘটনা ঘটেনি।
জমির হিসাব তুলে ধরে তিনি জানান, গোন্দারদিয়া মৌজার আর এস খতিয়ান নং-৫৬৯ ও দাগ নং-১০৭৪ এর মোট ৮০ শতাংশ জমির মধ্যে বর্তমানে সরজমিনে ৭৪ শতাংশ বিদ্যমান রয়েছে। এর মধ্যে ৬১ শতাংশ জমি তাঁদের ভোগদখলে আছে। এই জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় বৈধ কাগজপত্র ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি), মধুখালীর নিকট উপস্থাপন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যক্ষ নূরুজ্জামান অভিযোগ করেন, মো. ফরিদ মোল্যাসহ একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যমে মিথ্যা বক্তব্য দিয়ে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করছে। তিনি প্রকাশিত সেই সংবাদের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যটি জনসমক্ষে তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!