1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গুজবে প্রাণ হারানো চালকের এতিম কন্যার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭৫ Time View

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনার ‘গুজব’ ছড়িয়ে পিটিয়ে হত্যা করা ট্রাকচালক হান্নান শেখের (৩৫) দুই বছর বয়সী এতিম সন্তান মোসলেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (৫ মে মঙ্গলবার,২০২৬) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে নিহত চালকের বাড়িতে গিয়ে তাঁর শোকসন্তপ্ত বাবা-মাকে এই সহায়তার কথা জানান উপজেলা প্রশাসন।

গত ১ মে রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া এলাকায় হান্নানের ট্রাক পথচারীদের ধাক্কা দিয়েছে, এমন একটি ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায় এবং চালক হান্নান শেখকে নামিয়ে নির্বিচারে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হান্নান শেখ ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তাঁর দুই বছর বয়সী কন্যাসন্তান মোসলেমা দাদা শাহিদ শেখ ও দাদি নার্গিস বেগমের কাছেই বেড়ে উঠছিল। বাবার আকস্মিক মৃত্যুতে শিশুটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে।

গণমাধ্যমে হান্নানের মৃত্যু ও তাঁর পরিবারের দুরবস্থার খবর প্রকাশিত হলে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসে। মঙ্গলবার সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

ইউএনও জানান, “ট্রাকচালক হান্নানের মৃত্যু ও তাঁর পরিবারের অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। এতিম শিশু মোসলেমার লালন-পালনের যাবতীয় খরচ বহনের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা এসেছে। আমরা নিয়মিত এই পরিবারের খোঁজ রাখব।”

পরিদর্শনকালে ইউএনও শিশুটির দাদা-দাদির হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং শিশু মোসলেমার জন্য খেলনা তুলে দেন।

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও এই এতিম শিশুর জন্য পরিষদ থেকে নিয়মিত আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

গুজবের বলি হওয়া এক শ্রমিকের সন্তানের প্রতি রাষ্ট্রের এই সংবেদনশীলতা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। শিশু মোসলেমার দাদা শাহিদ শেখ আবেগাপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!