1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২২ এপ্রিল,২০২৬) রাত ১০টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককেই গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হলো- মোঃ লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা (২৩) ও আলী শরীফ (২০)।

মামলার এজাহার সুত্রে জানা যায়,বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সাথে টিকরপাড়া গ্রামের লিটন মোল্লার (৩৩) গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে বিয়ের কথা বলে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা (২৩) মোটরসাইকেলে করে তরুণীকে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বাড়িতে নিয়ে আসে।

সেখানে তরুণীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে একটি বসতঘরে আটকে রাখে। এরপর লিটন মোল্লা, সবুজ মোল্লা এবং তাদের সহযোগী আলী শরীফ (২০) পালাক্রমে ওই তরুণীকে সারারাত ধর্ষণ করে ভোরবেলা ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৈনিক বাঙ্গালী খবরকে জানান,

এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে ওই তিন ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের অভিযোগে একটি মামলাদায়ের করেন।

“অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত লিটন মোল্লাসহ সবুজ ও আলীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা (মামলা নং- ১৬) রুজু করা হয়েছে। আসামিরা বর্তমানে থানা হাজতে রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!