1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান, সদরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ Time View

ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস-চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত সচেতনামূলক সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: শহিদুল ইসলাম বাবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এডিএম) মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার (পিপিএম) মো: নজরুল ইসলাম।
বক্তারা বর্তমান সময়ের আলোচিত সামাজিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। আইন-শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: রেজওয়ান দীপু, উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এছাড়া সদরপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!