1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ Time View
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন এবং ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলার সর্বস্তরের মানুষ।

​মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মহাসড়কটি এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে গিয়ে বৈশাখী মেলা কমিটির সাথে মিলিত হয়।

​শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। এসময় তিনি নতুন বছরে উপজেলার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, ​উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান ও সাধারণ সম্পাদক নওশের আলী চৌধুরী প্রমুখ।

​এছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উৎসবে শামিল হন।

​শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার আয়োজন করা হয়। বাঙালির চিরচেনা এই খাবারে অংশ নিয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নেন।

​মেলা প্রাঙ্গণে স্থানীয় কারুশিল্প ও লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় দর্শনার্থীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!