1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ Time View

ফরিদপুরের মধুখালিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. নাছের ঠাকুর (৪০)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে জেলা কারাগারে পাঠায়।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালে পারিবারিকভাবে মো. নাছের ঠাকুরের সঙ্গে স্বপ্না বেগমের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাছের যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। ২০১৬ সালের ২১ মার্চ এক লাখ টাকা যৌতুক না পেয়ে তিনি স্বপ্নাকে মারধর করেন এবং সেদিন সন্ধ্যায় নিজ বাড়িতে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় স্বপ্না বেগমের বড় ভাই মো. আলী শেখ (৩৯) মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাছের ঠাকুরসহ তার আরও চার ভাইকে সহযোগী আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন থানার উপপরিদর্শক আব্দুর রব। ঘটনার এক মাস পর, ২০১৬ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, “কিছুটা দেরি হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো, অপরাধ করে কেউ পার পাবে না। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!