1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৭৫ Time View
0-4064x3048-0-0-{}-0-12#

‎বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

‎শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় পারিবারিক বাসভবন ওবায়েদ মঞ্জিলে অবস্থানকালে তিনি বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

‎এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে শামা ওবায়েদ বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

‎উল্লেখ্য, ২০০৭ সালের ২১ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে এম ওবায়দুর রহমান। তাঁকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে দাফন করা হয়। প্রতি বছর ২১ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

‎মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুর জেলা বিএনপি এবং নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়।

‎এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বছরের স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শামা ওবায়েদ ইসলাম রিংকুর।

‎মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাবাকে স্মরণ করে শামা ওবায়েদ বলেন, “গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।”

‎তিনি আরও বলেন, বাবার দেখানো পথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!