1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে পৌনে ৪ লাখ টাকা ছিনতাই, আহত ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৭১ Time View

ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন সাদীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ১৭ মার্চ দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী মো. মাসুদ সিকদার (৩৩) এবং তার বাবা মো. দেলোয়ার সিকদারকে (৬৫) ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎস দেওয়া হয়েছে। 

​অভিযোগ সূত্রে জানা গেছে, ভাজন ডাঙ্গা এলাকার বাসিন্দা মোসাঃ আছিয়া বেগমের ছেলে মাসুদ সিকদার সাদীপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করে আসছিলেন। গত ১৭ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে শ্রমিকদের মজুরি পরিশোধ করছিলেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে একই এলাকার শাফায়েত সিকদার ওরফে জয়, শাহিন সিকদারসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের অফিসে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা মাসুদের গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে এবং তার কাছে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হামলা চলাকালীন শাহিন সিকদার নামক এক অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাত গুরুতর জখম হয়। মাসুদের বাবা দেলোয়ার সিকদার তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় মাসুদের মা আছিয়া বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!