1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুরে বিএনপি কর্মীদের উপর আওয়ামীলীগের হামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৩২ Time View

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ বাজারে রাজনৈতিক বিরোধের জেরে সশ্স্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফরিদপুর মহানগর কৃষকদলের সদস্য আক্কাস শেখ ও যুবদল কর্মী রাশেদ নামে দুই ব্যক্তি রক্তাক্ত জখম এবং মনির নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত মনির জানান, “আজ রাত আনুমানিক আটটার দিকে আমরা ঘোড়াদহ বাজারে বিএনপি পার্টি অফিসে বসে ছিলাম এমন সময়, কৈজুরী ইউনিয়ন আওয়ামিলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি জলিল মোল্লা এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সোহরাব মন্ডল ও ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফজল সহ আনুমানিক ১০/১২ জন ব্যাক্তি দেশীয় ধারাল অস্ত্র নিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা চালায়।” এসময় তারা এখান থেকে বিএনপির পার্টি অফিস তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে বলে অভিযোগ করে মনির।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি জানান, আহতরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ফ্যাসিবাদী সরকারের পতনের পর বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও তারা অতি সম্প্রতি এলাকায় ফিরে আসে। এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!