1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

তুচ্ছ ঘটনায় ঝরল প্রাণ: ফরিদপুরের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৩৬ Time View

ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় কাপড় শুকানোকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর জুয়েল (৪৫) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১০ মার্চ) রাতে র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর একটি যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) এবং মো. কামাল শেখ (৪৫)। তারা সবাই ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার বাসিন্দা।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভিকটিম জুয়েলের বাড়ির পাশে রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে ওইদিন সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে হামলা চালায়। তারা জুয়েল ও তার ভাই সোহেলকে (৩০) বেধড়ক মারপিট করলে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ৫৯) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

​পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আসামিরা রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে। ১০ মার্চ রাত ২:৩০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!