1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :

মধুখালীতে মন্দিরের চোরাই মালসহ চোর আটক

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২১ Time View

ফরিদপুরের মধুখালীর এক মন্দিরের চুরি যাওয়া গোপাল মূর্তি সহ অন্যান্য মালামাল সহ চোরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

শনিবার ১০ জানুয়ারি ভোরে উপজেলার বাগাট ইউনিয়নের রায়জাদাপুর গ্রাম থেকে চোর সোহেল মৃধাকে মন্দিরের চোরাই মালামালসহ আটক করে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, গত ৮ জনুয়ারি উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি গ্রামের  সুশান্ত সরকারের  শিব মন্দিরের গোপাল ঠাকুরের মূর্তি সহ মন্দিরের  মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। ঐ দিন সুশান্ত সরকার অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মধুখালী থানায় একটি অভিযোগ করলে মধুখালী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে বাগাট ইউনিয়নের রায়জাদাপুর গ্রামের শুকুর মৃধার ছেলে চোর সোহেল মৃধাকে মালামালসহ আটক করি।
আটককৃত চোরকে চোরাই মামলা দিয়ে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!