1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল

সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির পাক দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল (আটরশির পাক দরবার শরীফ) প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আটরশির পীর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দরবার শরীফের খাদেম, আশেকান, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!