1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান,মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, উপজেলা শিক্ষা অফিসার এ এইচ নজরুল ইসলাম, আর এম ও ডা. কবির সরদার, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন,বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!