1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

গড়াই সেতুর নবনির্মিত টল ঘরের উদ্বোধন

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নব নির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)দুপুরে  নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন মো. সাদিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ, গোপালগঞ্জ জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  টোলের ইজাদার প্রতিষ্ঠান -লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার ও পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম প্রশাসন শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ  সতেজ, লোকমান হোসেন খানের পিএস মোঃ হেলাল আহমেদ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান প্রধান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টোল ঘরে এলাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লোকমান হোসেন খান বলেন, আমি ব্যবসায়ী মানুষ, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করব।
সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারনে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়। এতে জনগণের দুর্ভোগ হয়।  সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠান কে অনুরোধ করেন।
একই সময় মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!