1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

দলের চেয়ে দেশ বড়, জানের চেয়ে ঈমান বড়- এনায়েতুল্লাহ আব্বাসী

মধুখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ Time View
দলের চেয়ে দেশ বড়, নিজের  জানের চেয়ে ঈমান বড়, এক ওয়াজ ও দোয়া মাহফিলে এ কথা বলেছেন মুফতি ডঃ সায়েদ মুহাম্মদ  এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী।
আজ সোমবার বিকালে উপজেলার গোয়াল পাড়া সাঈদিয়া খানকা শরীফে, সাঈদিয়া বসিরউদ্দীন নুরানী মাদ্রাসা আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ড. সাইয়েদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী।
প্রধান অতিথি তার বক্তব্যে মিলাদ কিয়াম, আহলে সুন্নাহ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, সুন্নাত কে বাদ দিয়ে আল্লাহর নির্দেশ পালন করা সম্ভব নয়, আল্লার নির্দেশ পালন করতে হলে অবশ্যই সুন্নত মেনে চলতে হবে, ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে বিষদ আলোচনা করেন, তিনি বলেন- ইসলামের বিজয় ভোটের মাধ্যমে নয় অনেক আগেই ইসলামের বিজয় হয়েছে।
বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকিরের সভাপতিত্বে মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর আবুল বাসার খান, দারিয়াপুর পীর সাহেবজাদা হযরত মাওলানা আবু তালহা, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আলম হোসেন, হাফেজ মোহাম্মদ জাহিদ বিন আজিজসহ স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াজ ও দোয়া মাহফিলে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিল পরিচালনা করেন সাঈদিয়া বশির উদ্দিন নূরানী মাদ্রাসার  মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ নায়েব আলী শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!