1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৩১ Time View

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সংগঠনের কার্যালয়ে শনিবার (২১ জুন) বিকাল ৫টায় অনুষ্ঠিত এক সভায় সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় নয়াদিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজাকে আহ্বায়ক এবং সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালীকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মামুনুর সিকদার জুয়েল, সাজ্জাদ হোসেন, নিমাজ খান, আল মামুন রানা ও গোলাম রব্বানী।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জোবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব গঠিত আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন এবং উপস্থিত সকলকে সাংবাদিক ইউনিয়নের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি বুলবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
নতুন এ আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!