1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে বারি মুগ-৬ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৭১ Time View

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত ফরিদপুর অঞ্চল ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধীনে বারি মুগ-৬ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর বরিশাল আঞ্চলের মাদারীপুর সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের বাস্তবায়নে,(৪ জুন) বুধবার বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামের
কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান শামীম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বারি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, মুগ ডাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ডালজাতীয় ফসল এবং মুগের দামও বেশ ভালো। বারি মুগ-৬ প্রতি মণ ডাল ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সবাইকে বারি উদ্ভাবিত নতুন জাত ও প্রযুক্তি গ্রহন করে কৃষির উৎপাদনকে আরোও একধাপ এগিয়ে নিতে অনুরোধ করেন। আমিষের চাহিদা মেটাতে এবং কৃষকের আয় বৃদ্ধিতে উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদি জাত চাষ করলে মুগ উৎপাদনে নতুন মাত্রা যোগ হবে। তিনি আরও বলেন, মুগডালের জীবনকাল কম। ফলনও ভালো বেশ। এজন্য এর আবাদ লাভজনক হয়।

সরেজমিন গবেষণা বিভাগের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সমরিতা হাসপাতালের পরিচালক মোঃ মহসীন শরীফ, মাদারিপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহীন মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বারি মুগ চাষী মোহাম্মদ আলী চৌকদার প্রমুখ।

এ-সময় অতিথিরা কৃষকদের সাথে বারি মুগ-৬ এর উৎপাদন কার্যক্রমের মাঠ পরিদর্শন করেন এবং উপস্থিত সবাই বারি উদ্ভাবিত বারি মুগ-৬ জাতটি গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারী কৃষকরা বারি মুগ-৬ এর অধিক ফলন দেখে আগামী মৌসুমে এ জাতের প্রতি চাষের আগ্রহ প্রকাশ করেন।

বারি মুগ চাষী মোহাম্মদ আলী বলেন, ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে মুগের বীজসহ অন্যান্য যাবতীয় উপকরণ পেয়ে চাষা করেছি। বারি মুগ-৬ এর জাত বাম্পার ফলনে খুবই খুশি এবং জাতটির প্রায় ৮৫% ফল একসাথে পরিপক্ব হওয়ায় উৎপাদন খরচ কম।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারীবৃন্দসহ ৮০ জন কৃষক-কিষাণী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!