1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

আলফাডাঙ্গায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের আহ্বায়ককে বহিস্কার

মো: মিজানুর রহমান রিপন, আলফাডাঙ্গা  প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৬৯ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনকে (২৭) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করেছে দলটি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বহিস্কৃত আব্দুল্লাহ আল মিলন আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা মো:আরফিন মোল্যার ছেলে।
প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীনস্থ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো।

আরো উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ বৃহস্পতিবার (২০ মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিস্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি।
জানা যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন (২৬) ও তার দুই সহযোগীর নামে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়। মামলার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিলন পলাতক ছিলেন। গত ১৭ মার্চ দিবাগত রাতে আব্দুল্লাহ আল মিলনকে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পরেরদিন ১৮ মার্চ ফরিদপুর আদালতে পাঠায় স্থানীয় থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!