1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ ‎সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন: আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত ‎ বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে আব্দুল্লাহ জীমকে অমানবিক মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন সালথা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি গোলজার, সম্পাদক নয়ন ‎ সবার পাশে থেকে সোনাপুরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি: ছরোয়ার হোসেন মধুখালীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ রামকান্তপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন

সদরপুরে অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ রোকনুজ্জামান,সদরপুর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫০৪ Time View

ফরিদপুরের সদরপুরে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট নদী ভাঙ্গনে জনভোগান্তি নিরসন ও অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ ) দুপুর ১২টায় সদরপুর ছাত্র-জনতার ব্যানারে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক ছাত্র জনতার উপস্থিতিতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-জনতার বিভিন্ন শ্লোগানে এক বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে আসে।

প্রতিবাদ সমাবেশে ঘোষিত ৫ দফাগুলি হলো- ১. সদরপুর উপজেলায় যে সব কর্মকর্তা অবৈধ বালুব্যবসায় জড়িত তাদের পদত্যাগ করতে হবে ২. অবৈধ বালু কাটা ও বালুকাটা বন্ধে ব্যবস্থা না নেয়ায় যারা জড়িত তাদের উভয়ের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং অবৈধ বালুকাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। ৩.বালুকাটা বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তারা কী ভূমিকা নেবেন তা জনসম্মুখে জানাতে হবে। ৪.সমাবেশে উপস্থিত ছাত্র জনতাসহ সকলের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. ২০১০ সালের মাটি ও বালু ব্যবস্থাপনা আইন কঠোর ভাবে পরিপালন করতে হবে।
প্রতিবাদ সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন আনিসুর রহমান সজল, সাজিদ, তরিকুল, নাসির, বাহাউদ্দিন, আশরাফুল ইসলাম, কাজী রিয়াজ, বৈশাখী ইসলাম বর্ষাসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!