1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন

সালথা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৩৮ Time View

নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বরাণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ (২৪ জুলাই-৩০জুলাই) ২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১০ টার দিকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এরপর উপজেলা চত্তরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ তুরাজ, উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহরিয়ার জামান শাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ টিপু সুলতান, ইউডিএফ ইউজিডিপি কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!