1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা

কাঁচা রাস্তা নিয়ে ভোগান্তিতে আছে মোল্যা পাড়ার মানুষ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৫৪৩ Time View
Exif_JPEG_420

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন মোল্যা পাড়ার কাঁচা রাস্তার কারণে চার গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিদিন চার গ্রামের অন্তত শতশত মানুষ সহ আরও বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ এ পথে চলাচল করে। কিন্তু স্বাধীনতার পর ৫০ বছর পার হলেও এ পথ মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। স্থানীয়রা জানায়, এই রাস্তা দিয়ে উত্তর, দক্ষিণ ও পূর্ব এবং পশ্চিম পাড়া মানুষ সহ মাঠের কাজ কর্ম পরিচালনা করার জন্য এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। গ্রামের মানুষের উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নিয়ে যেতে হয় এ রাস্তা দিয়ে। কিন্তু বৃষ্টি হলে কাঁদা পানিতে মানুষকে অনেক দুর্ভোগের শিকার হতে হয়। বর্ষাকালে এ রাস্তার মাঝপথের আশে পাশে পানি ঢুকলে এই গ্রামের মানুষের দুখের সীমা থাকেনা। ফলে এ কাঁচা রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। তারা আরো জানায়, আশপাশের কাঁচা রাস্তাগুলো ইটের হলেও স্বাধীনতার ৫০ বছরেও এ রাস্তা পাকা করারতো দুরের কথা ইটের করার কোন উদ্যোগ নেয়া হয়নি। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা প্রতিশ্রæতি দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কোনো উদ্যোগ নেন না। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার আশেপাশের বাড়ী থেকে রাস্তা নিচু হওয়ায় আরো চরম সমস্যা। বৃস্টি হলে কাদা আর পানি দীর্ঘদিন জমে থাকে পরে কাদায় পরিনত হয়। তখন চলাচলে মানুষের চরম তাই রাস্তাটির পাশে একটি ড্রেন নির্মাণ ও রাস্তাটি সংস্কার করা সহ ইটের রাস্তা করে সকল ইটের রাস্তার সাথে সংযোগ করে দেওয়া একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগী গ্রামবাসীরা দাবী করেন। । স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যালেন চেয়ারম্যান ইলিয়াজ হোসেন ও ইউনিয়ন সচিব আঃ সোবহান মোল্যা বলেন, ওই এলাকার গ্রাম চারটির যোগাযোগের সমস্যা দীর্ঘ দিনের। তাই সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করে সমস্যা সমাধান করার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!