1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেম করে বিয়ে মেয়ের পরিবার না মানায় ছেলের পরিবারের উপর হামলা গুরুতর আহত ২  ভিজিএফ বিতরণে দল মত নয়, প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করতে হবে : প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা এমপি ফরিদপুরে নবনির্বাচিত এমপি নায়াব ইউসুফের পরিচিতি ও মতবিনিময় সভা গোপালগঞ্জ-১ আসনে নবনির্বাচিত এমপির প্রথম সমন্বয় সভা মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ২ মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা

আলফাডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মো. ইকবাল হোসেন
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪১ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

সোমবার দুপুর দেড়টায় আলফাডাঙ্গা-গোপালপুর সড়কে মমোর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আলফাডাঙ্গা থানায় আটক করা হয়েছে।

নিহত খোকন খান (৫০) উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত্যু তবিবর খানের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

দুর্ঘটনায় আহত সুমন শেখকে (২৮) আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত খোকন খানের চাচাতো ভাই গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম জানান, দুপুরে আলফাডাঙ্গা বাজারের কাজ শেষ করে মেয়ের জামাই সুমন শেখের মোটরসাইকেলে পেছনে বসে বাড়ির দিকে আসছিলেন খোকন খান। আলফাডাঙ্গা-গোপালপুর সড়কে মমোর বাড়ির সামনে আসলে গাছ বোঝাই করা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের পেছনে থাকা আমার চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। ভাগ্যক্রমে চালক জামাই সুমন বেঁচে যান। তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহের নিতে এখনও পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। আসলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!