1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ধর্ষণ মামলার আসামিকে পালিয়ে বিয়ে

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৭৫২ Time View

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়। জানা যায়, ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারি পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত (শুক্রবার) ১৪ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামি করা হয়।

পুলিশ এক নম্বর আসামিকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামি রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবি রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের বাবা গত শুক্রবার বিকালে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দু’জনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!