1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে কুল চাষ করে সফল নতুন উদ্যোক্তা রুহুল আমিন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬০৫ Time View

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সফল নতুন উদ্যোক্তা রুহুল আমিন । ‘বল সুন্দরী’ বরই চাষ করছেন। ১ বিঘা জমিতে কুল বরই চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ছেলের এ সফলতায় গর্ব বোধ করছেন বাবা।
সরজমিনে তার বাগানে দেখা যায়, সোনালী হলুদ আভার বল সুন্দরী কুল দুলছে বাগানে। প্রতিটি গাছে গাছে দুলছে বল সুন্দরী কুল। কুল বাগান থেকে কুল সংগ্রহের কাজে ব্যস্ত রুহুল আমিন। পোকামকড়ের হাত থেকে রক্ষা পেতে চারদিকে নেট দিয়ে ঘেরা। এছাড়াও বাগান ঘুরে দেখা গেল পরিদর্শন করতে এসেছে কিছু উৎসুক জনতা। কেউ কেউ আবার মিষ্টি কুল কিনতেও দেখা গেল। জানা গেছে, কৃষক পরিবারে বেড়ে ওঠার সুবাদে ছোটবেলা থেকেই রুহুল আমিন কৃষি কাজের প্রতি একটু বেশিই আকর্ষণ ছিল।
রুহুল আমিন বলেন, অক্লান্ত পরিশ্রম আর পরিচর্যায় ৬ মাসের মাথায় সবকটি গাছেই বরই ধরে। আশা করছি এ বছর ১ লাখ ২০ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। এখন প্রতিটি গাছে ঝুলছে পাকা বরই। এগুলো খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু। আগামী বছর ২০ শতাংশ জমিতে নতুন একটি জাত ভারত সুন্দরীর চারা রোপণ করবো।
রুহুল আমিন আরও বলেন,আমি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি। ছোটবেলা থেকেই কৃষি কাজের প্রতি আমার আলাদা একটা টান কাজ করেছে। কুল চাষ করে প্রথম বছরই সফলতা পাই। আমার এই সফলতা দেখে কুলের বাগান করতে অনেকেই উৎসাহিত হয়ে পরামর্শ নিতে আসেন।
রুহুল আমিনের বাবা জানান, রুহুল আমিন অন্য ছেলেদের মতো অলস সময় না কাটিয়ে বরই চাষে মনোযোগ দেন। সারাক্ষণ এর পরিচর্যা করেন। যে কারণে তিনি আজ সফল। তাঁর সফলতা দেখে বাবা হিসেবে ভালো লাগার পাশাপাশি ছেলেকে নিয়ে তিনি গর্ববোধ করি।
স্থানীয়রা জানান, রুহুল আমিনের কুল চাষে সফলতা দেখে এলাকার লোকজন উৎসাহিত হচ্ছেন। অনেকেই কুল চাষে এগিয়ে আসছেন। অনেকেই তাদের দেখে চাষ শুরু করেছেন।
স্থানীয় শামিম, সোহেল রানা, সাধন, রইসসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, রহুলু আমাদের এলাকার ছেলে। সে উদ্যোক্তা হয়ে নিজেই কুল বাগান করে সফলতা পেয়েছে। আমরা গ্রামের যারা বেকার যুবক আছি তারা রুহুলের সফলতা দেখে নিজেরা উৎসাহিত হয়েছি।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, তাঁরা নিয়মিত রুহুল আমিনকে পরামর্শ দিয়ে আসছেন। রুহুল আমিন খুব অল্প সময়ে একজন বরই চাষে যেভাবে সফলতা পেয়েছেন, সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশাবাদী রুহুল আমিনের এ সফলতা দেখে অন্যান্য বেকার তরুণ উদ্যোক্তারা বরই চাষে আগ্রহী হয়ে উঠবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!