1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা

সালথায় সাংবাদিক পুত্র সালমান নিখোঁজ

সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৮০ Time View

ফরিদপুরের সালথায় কর্মরত প্রবীণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শাহজাহান এর মেঝো ছেলে মোঃ সালমান ফকির (২১) নিখোঁজ হয়েছে। গত রবিবার (১৬ জুলাই) ভোরে তিনি নিখোঁজ হন বলে জানা যায়। নিখোঁজ সালমানের স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। নিখোঁজ সন্তানের সন্ধান চেয়েছেন প্রবীণ সাংবাদিক ও তার পরিবার।
জানা যায়, সালমান ফকির শনিবার প্রতিদিনের মত বাড়িতে গিয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রবিবার সকালে কাউকে কিছু না বলে, সালমান খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফরিদপুর বাস টার্মিনালে নেমে যায়। সকালের পর থেকেই তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরটি ও বন্ধ পাওয়া যায়। সাংবাদিক শাহজাহান বিভিন্ন জায়গাতে খোজাখুজি করে না পেয়ে সালথা থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। সালমানের খোজ না পেয়ে পুরো পরিবার টি আজ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ছোট্ট ছেলেটি বাবার খোজে পথের দিকে তাকিয়ে আছে। স্ত্রী তার স্বামীর চিন্তায় সময় গুনছে।
এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সাদিক বলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান তার ছেলে নিখোজের বিষয়ে একটি সাধারণ ডায়রি করেছেন এবং ছেলেটিকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি অতি শীঘ্রই তার সন্ধান পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!