1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কোটালীপাড়ায় বিদেশি গ্যাসগান উদ্ধার

কোটালীপাড়া সংবাদদাতা 
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৭৪ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে একটি বিদেশি গ্যাসগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ নভেম্বর) কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদী শেখ নামের এক ব্যক্তির বসতঘর থেকে ওই বিদেশি গ্যাসগানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মেহেদি কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল শেখের ছেলে। তিনি গ্যাসগানটি মাঝে মাঝে বের করে অতিথি পাখি শিকার করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মেহেদি শেখের বসতঘরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় সেখান থেকে বিদেশি একটি গ্যাসগান উদ্ধার করে। পরে ডিবি পুলিশের অবস্থান টের পেয়ে মেহেদি পালিয়ে যায়। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মেহেদীকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!