1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৪০ Time View

গোপালগঞ্জে ময়না বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়না বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওবায়দুর শেখের স্ত্রী ও একই গ্রামের মো. ইব্রাহীম সরদারের মেয়ে।
নিহতের মা বিছু বেগম জানান, গত ১৮ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওবায়দুর শেখের সঙ্গে ময়নার বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে ময়নার ওপর নির্যাতন চালাতো তার শ্বশুর বাড়ির লোকজন। পরে আজ ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে।
এ বিষয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সঙ্গে ময়না বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!