1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

মুকসুদপুরে ইনোভেশন মেলার উদ্ধোধন

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৯৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুকসুদপুরে ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে ইনোভেশন মেলা । সোমবার (১১ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এ মেলার উদ্ধোধন করেন। উপজেলার পাইলট স্কুল মাঠে বিদ্যালয়ের আয়োজনে এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে ইনোভেশন মেলা অনুষ্ঠিত হয়েছে। কুমার নদ, সুরমা, মধুমতী, কর্ণফুলী যমূনা মেঘনা এবং পদ্মা নদীর নামে বিভিন্ন স্টল সাজায় ছাত্র-ছাত্রীরা। নানা রঙ বেরঙের পোশাকে স্টলগুলোতে দায়িত্ব পালন করে ছোট্ট সোনামণিরা। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানসহ অতিথীরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান । প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে মডেল হয়ে থাকবে ইনোভেশন মেলা । বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে সহায়তা করবে বলেও জানান তিনি। এ ধরনের আয়োজনে সৃজনশীলতা বিকাশে সুখী সনির্ভর বাংলাদেশ গড়তেও সহযোগী হবে। এ উপজেলার বাকি আরো ১৬ ইউনিয়নে এ ধরনের মেলার আয়োজন করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে জেলা প্রশাসক আরো বলেন, অবশ্যই পড়াশোনায় মনোযগী হতে হবে এবং এ ধরনের আয়োজন অব্যহত রাখতে হবে বলেও জানান।
এছাড়াও ছোট্ট সোনামনিদের আয়োজনে নিত্য পরিবেশন করা হয় ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ।
১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা খানমের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান নূর, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ, আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!