1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কাশিয়ানীতে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কাশিয়ানী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫২১ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এ সময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিল। এ ঘটনার তার জামাই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে কর্মরত মেডিকেল অফিসার চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাপাতালে নিয়ে আসা হয়। তারা শরীরের কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!