1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জ পৌরসভায় বকেয়া পানির বিল ১ কোটি ৩১ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪৬০ Time View

গোপালগঞ্জ পৌরসভার পানি শাখার বকেয়া বিল দাড়িয়েছে এক কোটি ৩১ লাখ টাকার বেশী। পৌরসভা থেকে বারংবার নোটিশ প্রদান করার পরও বকেয়া টাকা আদায় না হওয়ায় শীঘ্রই সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করাসহ আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলছে পৌর প্রশাসন।
পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী স্বরুপ বোস জানায়, ১ম শ্রেণির এ পৌরসভার পানি শাখার গ্রাহক সংখ্যা ৯ হাজার ৬ শ’ ৮৯। এছাড়া সংযোগ বন্ধ করা আছে ২ শ’ ৬টি। পানি শাখার এক কোটি ৩১ লাখ ০৮ হাজার সাত টাকার বকেয়া বিল আদায়ে আমরা গ্রাহকদের ডাকযোগে নোটিশ পাঠিয়েছি।
এদের মধ্যে জেলা আইনজীবী সমিতির কাছে ২ লাখ ৪৫ হাজার ৯শত ৭৫ টাকা। কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির কাছে ৫২ হাজার ৮ শত ৭০ টাকা। জেলা ক্রীড়া সংস্থার কাছে ৫০ হাজার ৩৪ টাকা। জাতীয় মহিলা সংস্থার কাছে ৪৯ হাজার ৮ শত ৫০ টাকা। সরকারি হাঁস মুরগি খামারের কাছে ৪৭ হাজার টাকা পানির বিল পাওনা রয়েছে।
তিনি আরও জানান, পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে বকেয়া পাওনা আদায়ে আমরা নভেম্বর মাস থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান
পরিচালনা করবো।
এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নাগরিক সেবা নিশ্চিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ শুরু করেছি। বকেয়া পানির বিল আদায়ে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!