1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জের রঘুনাথপুরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৩৯ Time View

গোপালগঞ্জের রঘুনাথপুরে শ্যামা পূজা উপলক্ষে জলসাঘর সঙ্গীত একাডেমি উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০১ নবেম্বর) সন্ধ্যায় রঘুনাথপুর বিশ্বাস বাড়িতে শ্যামা মন্দির প্রাঙ্গনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মধ্যপাড়া সার্বজনীন শ্যামা মন্দির কমিটির সভাপতি দীপ বিশ্বাসের আমন্ত্রণে এবং শংকর মালাকার ও শংকর বালার সঞ্চালনায় অত্র মন্দিরে জলসাঘর সংগীত একাডেমি এ অনুষ্ঠান করে। জলসাঘর সংগীত একাডেমির অধ্যক্ষ, মহানাম ব্রত দীপ বলেন, সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়তে আমরা ধর্মীয় অনুষ্ঠানে এ ধরণের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছি। বর্তমানে ছেলেমেয়েরা মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদের মাদক থেকে দুরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চা দরকার। আমাদের জলসাঘর সঙ্গীত একাডেমি সেই চর্চায় সহায়তা করে। আমি বলবো সকলের ছেলেমেয়েরা মাদক থেকে দুরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চায় রাখবেন।
এসময় জলসাঘর সংগীত একাডেমির সভাপতি অমিতোষ বিশ্বাস, সুকান্ত মন্ডল, প্রভাষক মানবেন্দ্র বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, সংগীতশিল্পী জ্যোতিষ বিশ্বাস, তবলাশিল্পী সুবাস বিশ্বাস, শংকর মালাকার, নিত্য গোপাল ঠাকুর, বিদ্যুৎ বালা, বিশ্বজিৎ বাগচি, শ্রীবাস বালা, নীহার বিশ্বাস, রাজীব বিশ্বাস, শিখা মজুমদার কনোজ বিশ্বাস, সমাপ্তি বিশ্বাস, মৌসুমী বিশ্বাস, ভোলা বিশ্বাস, দীপ বিশ্বাস, সূবর্না বালা, দিপালী বিশ্বাস, ব্যাংকার সুব্রত রায়, পলাশ বসু’সহ জলসাঘর সঙ্গীত একাডেমি নেতৃবৃন্দ, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে মন্দির প্রঙ্গণের কানায় কানায় ভরে উঠে সঙ্গীত প্রেমীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!