1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত

মুকসুদপুরে কামাল মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী তান্ডব

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২৮ Time View

পূর্ব শত্রুতার জের ধরে ঘর-বাড়ি ভাঙচুর লুট ও হত্যার চেষ্টা

মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঘর-বাড়ি ভাঙচুর লুট ও হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত শনিবার (২৬ অক্টোবর) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানাযায়, ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত কামাল মোল্লা নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র¿ নিয়ে রুনা বেগম মোসাম্মৎ শামসুন্নাহার ও সোমার উপর অতর্কিত হামলা চালায় । এ সময় ঘর-বাড়ি ওপর অমানবিক ভাংচুর-তান্ডব চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদষী কুশিয়ারা বেগম বলেন, কামাল মোল্লা, জামাল মোল্লা, নুরু খা, উজ্জল খা, সিরাজসহ তার দুই ছেলে ও মহারাজপুরের ফারুক তার সাথে আরো অনেকে ছিলেন তাদের আমি চিনি না নাম ও বলতে পারতেছি না।
তিনি আরো বলেন, গত ৮ বছর ধরে সৌদি আরব প্রবাসী হানিফ খন্দকারের ঘরবাড়িও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা । যেখানে একজন রেমিটেন্স যোদ্ধার বাড়ি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায় না সেখানে সাধারণ জনগণের অবস্থা কি হবে।
ভাংচুরের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ।
ঢাকা শিক্ষা বোর্ডে কর্মরত কামাল মোল্লার সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পরে ফোন কেটে দেয় । পরে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!