1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ

কাশিয়ানী সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫০৬ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাশিয়ানী উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা সদর বাস ষ্ট্যান্ড এলাকায় এই চিকিৎসা সেবা ও ২০ ধরণের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। জনকন্ঠ অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমিনুল ইসলাম, ডা. মেহতাব বিন আহমেদ। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সাজিদ আহমেদ কৌশিক।
আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!