1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

শিশু আবু তালহ কে বাঁচাতে এগিয়ে আসুন

হুসাইন আহমদ কবির
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৭১ Time View

হৃৎপিন্ডে এক বড় জটিলতা নিয়ে জন্ম হয় শিশু আবু তালহার। তার বয়স ১১ মাস। জন্মের ২ মাসের মাথায় তার হৃৎপিন্ডে সমস্যার কথা জানাতে পারে পরিবার। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শাহ আব্দুল্লাহ আল বাকি রেফার্ড করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সন্তোষ কুমার সাহার নিকট।
চিকিৎসক জানান, শিশুটির হৃৎপিন্ডে রয়েছে একটি ছিদ্র আর সে কারণেই এসব জটিলতা। দুই মাস বয়স থেকে চলতে থাকে তার চিকিৎসা।
সম্প্রতি শিশুটির সমস্যা আরও বেড়ে গেলে দরিদ্র দম্পতি গোপালগঞ্জের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়ে যান। এরপর হৃদরোগ বিশেষজ্ঞের ডাঃ সন্তোষ কুমার সাহার শরণাপন্ন হন আবু তালহার পরিবার।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ সন্তোষ কুমার সাহা বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা শেষে ব্যবস্থাপত্রে লেখেন, হার্টে বড় ছিদ্র ও শ্বাসনালী অতি সরু, অপারেশন লাগবে, ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, দেরি করা যাবে না।
অপারেশন করতে গেলে খরচের ব্যাপার তো রয়েছে। কত টাকা লাগবে? দরিদ্র দিনমজুর হতদরিদ্র পিতার মতিউর রহমান ও তার স্ত্রী হোসনে আরা জানতে পারেন, তাদের সন্তানকে সুস্থ করতে প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এরপর দরিদ্র দম্পতি দিশেহারা হয়ে পড়েন। কোথায় পাওয়া যাবে টাকা, কে দেবে?
আবু তালহার মা হোসনে আরা সমাজের বিত্তবান, দাতা ও সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবার অংশগ্রহণ আর সামান্য দান একত্রিত করে হয়তো আমার সন্তানের চিকিৎসা করা সম্ভব হবে। তিনি তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য প্রত্যাশা করেন।
আগ্রহীদের আবু তালহার চিকিৎসা সংশ্লিষ্ট খোঁজখবর ও সহযোগিতার জন্য ০১৭৩১৪৬৮৭৫৬ / ০১৩০২৬১৭২২০ নম্বরে যোগাযোগ করতে পারেন। শিশু আবু তালহা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মতিউর রহমান ও হোসনে আরা দম্পতির সন্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!