1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

হালকা বৃষ্টিতেই সড়কটি কাঁদা-পানিতে একাকার

মধুখালী প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৬৭৩ Time View

হালকা বেশি বৃষ্টি হলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের প্রধান সড়ক, পোস্ট অফিস গলি কাদা-পানিতে একাকার হয়ে যায়। এরপর যানবাহন, স্কুল শিক্ষার্থী, অফিস গামী মানুষ ও পথচারীদের চলাচলে দেখা দেয় মারাত্মক সমস্যা। এছাড়া এই রোড থেকে দুই পাশের (সিরাজ শেখ ও শাকিল চৌধুরী সহ) অন্যান্য গলিতে পানি জমে থাকে। জমাট পানি বের হওয়ার সু-নির্দিষ্ট ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাষণ বন্ধ রয়েছে। পথচারীরা বলেন, আশপাশের বাসা-বাড়ির চেয়ে সড়কটি নিচু ১০ মিনিট বৃষ্টি হলেই পানি ও কাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে দেখা দেয় মহা জনদুর্ভোগ। এছাড়া হালকা বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। ভারি বৃষ্টিতে পুরো রাস্তা তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, রেল ও পোস্ট অফিসের এই দুই পাশের কোন পাশ দিয়ে পানি বের হওয়ার তেমন কোন ব্যবস্থা নাই। ফলে প্রকৃতিতে পানি শুকাতে যতদিন লাগে। ফলে প্রধান সড়ক থেকে পুরো সড়কটি পানি ও কাঁদায় একাকার হয়ে আছে। থেমে থেমে চলে যানবাহন। সাবধানে চলছে পথচারীরা। পুরো সড়কটি পানি, মাটি, বালি এবড়োথেবড়ো হয়ে আছে।

পথচারীরা বলেন- পোস্ট অফিস ও রেল কর্তৃপক্ষ গাফলতির কারনে জমাট কাঁদা-পানিতে বিভিন্ন এলাকা থেকে আগত ও এই আড়পাড়া ও কামারখালী জনমানুষের মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে। ভ্যান চালকরা বলেন, হালকা বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায় । যখন বেশি বৃষ্টি হয় তখন গাড়ি চলাচলই দায় হয়ে পড়ে এ সড়কে। এতে এলাকার সাধারণ মানুষ, পথচারী, স্থানীয় বাজারের দোকানিদের অনেক কষ্ট করতে হয় এই পথ দিয়ে যেতে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার ও পানি প্রবাহের জন্য ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসন সহ পোস্ট অফিস এবং রেল কর্তৃপক্ষের নিকট দাবি জানান পথচারী সর্ব সাধারন জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!