1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে তরুণীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় দুই যুবককে গুলি

আলফাডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৪ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- হাফিজুর রহমান (২৪) ও খাইরুল ইসলাম (২৩)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে এক তরুণ তার বান্ধবীকে নিয়ে কাতলাসুর গ্রামের স্বপ্ননগরে ঘুরতে যান। এ সময় ওই এলাকায় থাকা ৬-৭ জন বখাটে তরুণীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে বখাটেদের সঙ্গে কথা কাটাকাটি হয় ঘুরতে যাওয়া ওই তরুণের। পরে ওই তরুণ তার পরিচিত কয়েকজনকে ডেকে আনলে বখাটেরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে হাফিজুর রহমান ও খাইরুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুলি ছোড়ার পর পালিয়ে যায় বখাটেরা। পরে আহতের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বখাটেদের ছোড়া গুলি হাফিজুরের মাথার ডান পাশে ও খাইরুলের পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সামিউল ইসলাম অপি (১৮) নামের এক যুবককে স্থানীয়রা আটক করেন। তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাংগা গ্রামের ওহিদুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামিউল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বখাটেদের গুলিতে তরুণীকে রক্ষা করতে আসা দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!