1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গ্রেফতারের চারদিন পর কারা হেফাজতে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১১ Time View

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনীর করা মামলায় গ্রেফতার আসামির কারা হেফাজতে মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এলাহী শিকদার (১৯) নামে ওই যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আল মামুন।
এর আগে রাত ১১টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাহী শিকদার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নের ফলসি গ্রামের মুহি শিকদারের ছেলে। তিনি ফলসি বাজারে হোটেল ব্যবসা করতেন।
এলাহীর ফুপু হেলেনা জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ওপর হামলার মামলায় গ্রেফতার হন এলাহী। পরদিন কোর্টে পাঠানো হয় তাকে। ওইদিন কিছুটা অসুস্থ ছিলেন এলাহী। গতরাতে তার বাবাকে ফোন দিয়ে কারাগার থেকে জানানো হয় এলাহী অসুস্থ, হাসপাতালে এসে দেখে যেতে পারেন। পরে বাড়ি থেকে সবাই হাসপাতালে রওনা হলে পথে খবর পাই এলাহী মারা গেছে। মরদেহের পোস্টমর্টেম চলছে। আমরা মরদেহ বুঝে নেওয়ার জন্য এসেছি।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আল মামুন জানান, গত ৪ তারিখে আদালত থেকে এলাহী শিকদারকে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এলাহী। আমরা ওইদিনই হাসপাতালে ভর্তি করেছিলাম তাকে। কিছুটা সুস্থ হলে তাকে কারাগারে নিয়ে আসা হয় সেদিন। শনিবার রাত ১১টার দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে এলাহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত একটার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেষ বিশ্বাস বলেন, রাতে একটার দিকে ওই আসামিকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত চলছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ বলতে পারবো।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে আমাদের থানায় এলাহীকে পাঠানো হয়। পরদিন বুধবার আমরা তাকে আদালতে পাঠাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!