1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

সাড়ে ১৭ বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে: জামায়াতের আমির

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজ দুষ্কৃতকারীরা যেন সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

গত ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রোববার (০১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতির সময় কথাগুলো বলেন।

এ সময় জামায়াতের আমির বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন।

আকাশে এখনও কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। বাংলাদেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক ?সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসতেছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি।

পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। যাতে কোনো মতলববাজ আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে।

উলামা এবং ইসলামীদলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘাড়ে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুষ্কৃতকারীরা যেন ফাঁকে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। যাত্রাবিরতির পথসভায় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!