1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুরে চার দফার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৭ Time View

ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দুর্নীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদানকারী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবিতে পদযাত্রা করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, কলেজের অধ্যক্ষ রমা সাহা তার নিয়োগ প্রক্রিয়ায় অর্থনৈতিক লেনদেন করেছেন।

যোগ্যতা না থাকা সত্বেও তিনি কয়েকজনকে ডিঙিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন। তার স্বামী অসিম কুমার সাহাও কলেজের অধ্যক্ষ থাকাকালে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে ছিলেন। রমা সাহা অধ্যক্ষের পদে বসেই নানা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। যা সর্বত্র আলোচনা হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, চার দফা দাবির গুরুত্ব উপলব্দি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুষ্ট ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে। দুর্নীতিবাজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বা দোষী শিক্ষকদের অন্তভুক্ত না করে একজন ছাত্র প্রতিনিধি নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করারও দাবি জানানো হয়।

সমাবেশ থেকে দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় কতিপয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পরে কলেজের সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে জেলা ও মহানগর ছাত্রদল। পদযাত্রা ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!