1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন 

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করব : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মতলববাজ দুষ্কৃতকারী সমাজের শান্তি—শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। গত ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।

আজ (রবিবার ১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতিতে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন দিনের আলোয় ফরসা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে ওঠে। তিনি আরো বলেন, ‘সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। যাতে কোনো মতলববাজ আমাদের শান্তি—শৃঙ্খলা নষ্ট করতে না পারে। উলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’ এ দুষ্কৃতকারীরা যেন ফাঁকে কোনো অঘটন ঘটাতে না পারে শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ফরিদপুর যাত্রাবিরতি পথসভায় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!